ত্রয়োদশ জাতীয় সংসদের ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নবনিযুক্ত হুইপগণের তালিকা:
১. আলহাজ্ব জি কে গউস – সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।
২. আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল – সংসদ সদস্য, খুলনা-৩ আসন।
৩. মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু – সংসদ সদস্য, শরীয়তপুর-৩ আসন।
৪. রুহুল কুদ্দুস তালুকদার দুলু – সংসদ সদস্য, নাটোর-২ আসন।
৫. মো. আখতারুজ্জামান মিয়া – সংসদ সদস্য, দিনাজপুর-৪ আসন।
৬. এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) – সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৪ আসন।
নিয়োগের আইনি ভিত্তি: প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি উক্ত সংসদ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।



