নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অন্যান্য ধর্মের ধর্মগুরুদেরও এই ভাতার আওতায় আনা হবে।
আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
ইসমাইল জবিউল্লাহ জানান, প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ভাতার হার নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:
- মন্দির: প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
- বৌদ্ধ বিহার: প্রতিটি বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।
- গির্জা (চার্চ): প্রতিটি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পালক বা যাজক ৫ হাজার এবং সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা পাবেন।



