১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

১২ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় নিরাপত্তা আইন কঠোর করায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সামান্য ভুলের কারণে জেল, বড় অঙ্কের জরিমানা কিংবা স্থায়ী বহিষ্কারের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়।

দূতাবাসের নির্দেশনায় জানানো হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের কোনো সামরিক স্থাপনা, সরকারি গুরুত্বপূর্ণ ভবন, ড্রোন বা মিসাইল ইন্টারসেপশন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছবি বা ভিডিও তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব ছড়ানো বা অন্য কারো শেয়ার করা সংবেদনশীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার না করতে বলা হয়েছে। আমিরাতের সাইবার ক্রাইম আইন অনুযায়ী এসব কর্মকাণ্ডে বড় অংকের জরিমানা এবং জেল হতে পারে। প্রবাসীদের শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে এবং কোনো সন্দেহজনক বস্তু দেখলে নিজে স্পর্শ না করে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ