১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকে মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর

১৩ মার্চ ২০২৬

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত সশস্ত্র জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। জোটটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে যে তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালায় এবং এতে বিমানটি ভূপাতিত হয়।

তবে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর দাবি সরাসরি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে এই ঘটনায় দুটি বিমান জড়িত ছিল এবং ঘটনাটি বন্ধুত্বপূর্ণ আকাশসীমার মধ্যে ঘটেছে। সেন্টকমের তথ্যমতে একটি বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলেও অন্য বিমানটি নিরাপদে ইসরায়েলে অবতরণ করেছে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রপক্ষের ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি বরং এটি একটি কারিগরি দুর্ঘটনা ছিল। আল-জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ