দিল্লির বায়ুদূষণ: মেঘে পর্যাপ্ত আর্দ্রতা না থাকায় কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রচেষ্টা ব্যর্থ

২৯ অক্টোবর ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ক্লাউড সিডিং-এর মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। মেঘে পর্যাপ্ত আর্দ্রতা না থাকায় বৃষ্টি ঘটানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল। তিনি এই পদক্ষেপকে দূষণ কমাতে একটি জরুরি বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। মনীন্দ্র আগরওয়াল এনডিটিভিকে জানান, আজ (মঙ্গলবার) ১৪টি ফ্লেয়ার ছোড়া হয়েছিল, কিন্তু মেঘের আর্দ্রতা মাত্র ১৫-২০ শতাংশ থাকায় বৃষ্টি হয়নি, যা বৃষ্টি হওয়ার জন্য খুবই কঠিন পরিস্থিতি। ক্লাউড সিডিং-এ ব্যবহৃত মিশ্রণে ২০ শতাংশ রুপার আয়োডাইড এবং বাকিটা সাধারণ লবণ ও পাথরের লবণের সংমিশ্রণ ছিল।

আইআইটি কানপুর ও দিল্লি সরকার বুধবার আবারও ক্লাউড সিডিং-এর চেষ্টা করবে এবং এর জন্য আরও দুইটি ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে। আইআইটি পরিচালক স্পষ্ট করে বলেছেন, ক্লাউড সিডিং দীর্ঘমেয়াদি বা স্থায়ী সমাধান নয়, এটি শুধু একটি জরুরি পরিস্থিতির পদক্ষেপ এবং স্থায়ী সমাধান হলো দূষণের উৎস নিয়ন্ত্রণ করা। তিনি আরও জানান, বর্তমানে বিমানগুলো উত্তরপ্রদেশ থেকে উড়ানো হওয়ায় ব্যয় বেশি হচ্ছে।

সর্বশেষ