২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শুধু ইসরায়েল নয় সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

শুধু ইসরায়েল নয় প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরবের গোপন চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ১ মার্চ এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরব প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে ইরানে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনবরত চাপ দিয়ে আসছিল। মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ প্রচেষ্টাই ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়িকে লক্ষ্য করে এই অভিযান চালাতে উদ্বুদ্ধ করে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী গত মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার ট্রাম্পকে ফোন করে হামলার পক্ষে যুক্তি দেন। তাদের মূল লক্ষ্য ছিল নিজ দেশের জ্বালানি তেল অবকাঠামো রক্ষা করা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরানকে দুর্বল করা। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল যে ইরান আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয় তবুও ট্রাম্প এই ব্যাপক হামলার সিদ্ধান্ত নেন। এই হামলার পর ইরান প্রতিশোধ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার প্রেক্ষিতে রিয়াদ এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে।

সর্বশেষ