বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২১টি পৃথক ক্যাটাগরিতে মোট ১৮৫ জন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
নবম থেকে বিংশতম (৯ম–২০তম) গ্রেডের এসব পদে নারী-পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন।
পদ ও আসন সংখ্যা:
১. সহকারী পরিচালক: ১টি (৯ম গ্রেড)
২. সহকারী প্রোগ্রামার: ১টি (৯ম গ্রেড)
৩. গবেষণা কর্মকর্তা: ৩টি (১০ম গ্রেড)
৪. সহকারী আর্টিস্ট: ১টি (১১তম গ্রেড)
৫. স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর: ৫টি (১৩তম গ্রেড)
৬. অফিস সহকারী/উচ্চমান সহকারী: ৬টি (১৩তম গ্রেড)
৭. গবেষণা অনুসন্ধানকারী: ৩টি (১৩তম গ্রেড)
৮. পরিসংখ্যান সহকারী: ২টি (১৩তম গ্রেড)
৯. নিরীক্ষা সহকারী: ৭টি (১৩তম গ্রেড)
১০. হিসাব সহকারী: ৩৬টি (১৩তম গ্রেড)
১১. ক্যাশিয়ার: ২টি (১৩তম গ্রেড)
১২. গ্রন্থাগার সহকারী: ১টি (১৩তম গ্রেড)
১৩. স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর: ৭টি (১৪তম গ্রেড)
১৪. প্রশিক্ষক: ১টি (১৫তম গ্রেড)
১৫. ড্রাফটসম্যান: ১টি (১৫তম গ্রেড)
১৬. অফসেট প্রিন্টিং অপারেটর: ১টি (১৫তম গ্রেড)
১৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর: ৩০টি (১৬তম গ্রেড)
১৮. ডাটা এন্ট্রি অপারেটর: ৩টি (১৬তম গ্রেড)
১৯. প্রুফ রিডার: ১টি (১৬তম গ্রেড)
২০. স্টোরকিপার: ১টি (১৬তম গ্রেড)
২১. অফিস সহায়ক: ৭২টি (২০তম গ্রেড)
বেতন স্কেল:
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা সংশ্লিষ্ট গ্রেডের মূল বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
- ৯ম গ্রেড: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
- ২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০ টাকা
আবেদন ফি:
- ১ থেকে ৩ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)
- ৪ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
- ৫ থেকে ২০ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
- ২১ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
গুরুত্বপূর্ণ সময়সীমা:
- আবেদন শুরু: ২২ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পদ সংক্রান্ত বিস্তারিত জানতে বিআরডিবির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।



