বিমানের ফ্লাইটে ১৯ কেজি সোনার বার উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা

২ জুলাই ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌথ অভিযানে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্লাইটটির কার্গো হোলে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় সোনাগুলো কীভাবে বিমানের কার্গো হোলে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ