দেশের ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন: ১. মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর। ২. কাজী মো. সায়েমুজ্জামান, পঞ্চগড়। ৩. মো. ইকবাল হোসেন, কুষ্টিয়া। ৪. মো. সাইফুর রহমান, নেত্রকোনা। ৫. মো. শাহাদাত হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ।
প্রজ্ঞাপনে জানানো হয়, এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে এসব জেলায় এখনও নতুন করে কাউকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।



