বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

২৩ জুলাই ২০২৬

বিশ্ববাজারে আবারও বড় ধরনের মন্দাভাব দেখা দিয়েছে মূল্যবান ধাতু সোনার দামে। আন্তর্জাতিক বাজারে বিশ্বমানের সোনার দর কমার সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের ওপর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৩৩ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে মার্কিন সোনার দাম এক লাফে ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে নেমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

দাম কমার মূল কারণ

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বাড়ছে। তেলের এই ঊর্ধ্বগতির ফলে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষের দিকে সুদের হার আরও বাড়াতে বাধ্য হতে পারে—এমন উদ্বেগ থেকেই বিনিয়োগকারীরা সুদবিহীন সম্পদ সোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ট্রাডু.কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস জানান, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ মেয়াদে সুদের হার চড়া থাকার আশঙ্কায় সোনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামনে আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলারে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

রুপাসহ অন্যান্য ধাতুর চিত্র

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য ধাতুর দামেও ধস নেমেছে:

  • রুপা: দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৫ ডলারে নেমেছে।
  • প্ল্যাটিনাম: ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার হয়েছে।
  • প্যালাডিয়াম: ১ দশমিক ৫ শতাংশ পতন ঘটে প্রতি আউন্স ১ হাজার ২৭২ দশমিক ০৩ ডলারে লেনদেন হচ্ছে।

দেশের বাজারে সোনার বর্তমান দাম

আন্তর্জাতিক বাজারে দামের প্রভাবের মধ্যে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সোনার মূল্য তালিকা নিচে দেওয়া হলো:

  • ২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
  • ২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
  • ১৮ ক্যারেট (প্রতি ভরি): ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
  • সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা

সর্বশেষ