১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যা কিছু হারাল যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ। পেন্টাগন ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন যার মধ্যে বড় একটি অংশ ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সামরিক সক্ষমতার দিক থেকেও যুক্তরাষ্ট্র বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরাকের আকাশসীমায় জ্বালানি সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ কেসি–১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে যা মার্কিন আকাশ অভিযানে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা মিত্রবাহিনীর ভুলবশত ছোড়া গোলায় যুক্তরাষ্ট্রের তিনটি উন্নত এফ–১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত ১১টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে যা এই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোর প্রায় অর্ধেক। ইরান পদ্ধতিগতভাবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার যোগাযোগ ব্যবস্থার ওপর আঘাত হানছে যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চাপ ও বিপুল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে নতুন করে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

সর্বশেষ