১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর : তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ

১৫ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর ও বোরো মৌসুমকে সামনে রেখে সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের জন্য বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল বিক্রিতে এতদিন চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান যে আজ থেকেই দেশের সকল ফিলিং স্টেশনে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ তেল সংগ্রহ করতে পারবেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন পর্যাপ্ত তেলের জাহাজ আসা, আসন্ন ঈদ এবং চলমান কৃষি মৌসুমের কথা বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তেলের দাম বৃদ্ধির গুঞ্জন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়ে তিনি জানান সরকার বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ