১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা: নেইমার বাদ, নতুন মুখেদের চমক

১৭ মার্চ ২০২৬

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া এই ম্যাচ দুটিতে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্স (২৬ মার্চ, বোস্টন) এবং ক্রোয়েশিয়ার (৩১ মার্চ, অরল্যান্ডো)।

এই দল ঘোষণার সবচেয়ে বড় চমক হচ্ছে রেকর্ড গোলদাতা নেইমারের অনুপস্থিতি। ইনজুরি থেকে ফিরে সান্তোসের হয়ে মাঠে নামলেও আনচেলত্তির মতে নেইমার এখনো ১০০ শতাংশ ফিট নন। এছাড়া ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া রদ্রিগো এবং চোটাক্রান্ত এদের মিলিতাও ও ব্রুনো গুইমারায়েসকেও রাখা হয়নি এই স্কোয়াডে।

তরুণ প্রজন্মের ওপর ভরসা রেখে আনচেলত্তি বেশ কিছু নতুন মুখকে দলে ডেকেছেন। লিঁওতে ধারে গিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ১৯ বছর বয়সী এন্দরিক দলে ফিরেছেন। পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইগর থিয়াগো, বোর্নমাউথের রায়ান, লিও পেরেইরা এবং গ্যাব্রিয়েল সারা। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। অভিজ্ঞ কাসেমিরো দলে থাকলেও জায়গা হয়নি লুকাস পাকেতার।

ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:

  • গোলরক্ষক: আলিসন, বেনতো, এদেরসন।
  • রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকিনিয়োস, ওয়েসলি।
  • মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো (বতাফোগো), ফাবিনিয়ো, গ্যাব্রিয়েল সারা।
  • ফরোয়ার্ড: এন্দরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো।

সর্বশেষ