১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে মার্চ কি ঈদ? যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

১৭ মার্চ ২০২৬

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির বিশেষজ্ঞদের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদের সম্ভাব্য তারিখ

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০ মার্চ এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর বা শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা প্রবল।

চাঁদ দেখার পর্যবেক্ষণ

অ্যাকাডেমির তথ্যমতে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চ হবে রমজানের শেষ দিন।

যদিও ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটবে, তবে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থানগত কারণে খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা যেতে পারে, যার ভিত্তিতে অধিকাংশ দেশে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যেসব দেশ সরাসরি স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা পর্যবেক্ষণের ভিত্তিতে ২১ মার্চ ঈদ ঘোষণা করতে পারে।

সর্বশেষ