২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আগে বড় ধস: এক ধাক্কায় ভরিতে কমলো প্রায় ৭,৭০০ টাকা, জেনে নিন আজকের রেট

২২ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ আপডেটে প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দর অনুযায়ী আজ রোববারও (২২ মার্চ) সারাদেশে স্বর্ণ কেনাবেচা চলছে।

কেন কমলো স্বর্ণের দাম?

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১৯ মার্চ বিকেল পৌনে ৪টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আজকের বাজার দর একনজরে:

নতুন সমন্বয় অনুযায়ী, মানভেদে আজকের স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:

স্বর্ণের মান (ক্যারট)বর্তমান মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট২,৪৪,৯২৭ টাকা
২১ ক্যারেট২,৪৬,৯২৭ টাকা
১৮ ক্যারেট২,০২,০২০ টাকা
সনাতন পদ্ধতি১,৬৪,৫২১ টাকা

(দ্রষ্টব্য: বাজুস নির্ধারিত ২২ ক্যারেটের ভরি প্রতি ২,৪৪,৯২৭ টাকা দরেই আজ বাজারে লেনদেন হচ্ছে।)

দফায় দফায় দামের ওঠানামা

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হলেও ১৯ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, বিগত ২০২৫ সালেও দেশের বাজারে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন ঘটেছিল।

সর্বশেষ