১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন: জামায়াত আমির

১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, “সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না।” শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান গত নির্বাচনের সমালোচনা করে বলেন, ব্যাপক কারচুপির মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা ও বর্তমান মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে যে নির্বাচনে কীভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে এবং সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে। সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করার প্রতিবাদে জনস্বার্থ রক্ষায় জামায়াতসহ ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে নব্য ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, যা অতীতের চেয়েও ভয়ংকর হতে পারে। দেশের আর্থিক সম্পদ রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াত আমির স্পষ্ট করে বলেন, সংসদ এবং রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সর্বদা সরব থাকবে।

সর্বশেষ