২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে ফায়ারিং স্কোয়াড ও ইনজেকশন পদ্ধতি ফিরছে

২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির বিচার বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফায়ারিং স্কোয়াড বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি পুনরায় চালুর পাশাপাশি প্রাণঘাতী ইনজেকশন পদ্ধতিও আবার কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন বিচার বিভাগ ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপের কথা জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর জো বাইডেন প্রশাসনের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে এই নতুন নির্দেশনা জারি করা হলো। এর ফলে আইনি প্রক্রিয়া শেষ হওয়া আসামিদের দ্রুত রায় কার্যকর করার পথ সুগম হয়েছে। বর্তমানে ৪৪ জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে ৯ জনের আবেদন ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে বিশেষ পরিস্থিতিতে ফায়ারিং স্কোয়াড ব্যবহারের অনুমতি থাকলেও মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই কঠোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

সর্বশেষ