৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এক হাসিতে বিশ্বজয়ী বালক অরুণের অবিশ্বাস্য বদলে যাওয়ার গল্প

৩০ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল এক চিলতে হাসির ভিডিও দিয়ে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া সেই কিশোরের নাম অরুণ। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে একসময় যার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এবং জীবন শুরু করতে হয়েছিল ট্রাকের হেলপার হিসেবে। আজ সে অগণিত মানুষের অনুপ্রেরণা।

অরুণের এই বদলে যাওয়ার নেপথ্যে ছিলেন ট্রাক ড্রাইভার মেহেরুন আন্না। একদিন কাজ শেষে অরুণের হাতে চা দিয়ে একটি জোকস শোনান তিনি। অরুণের সেই প্রাণখোলা অকৃত্রিম হাসির মুহূর্তটি ভিডিও করে অনলাইনে শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অরুণের পরিচয় ছড়িয়ে পড়লে রাজ্য সরকারের দৃষ্টিগোচর হয় এবং তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়। বর্তমানে অরুণ নিয়মিত স্কুলে যাচ্ছে এবং আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। গ্র্যাজুয়েট হয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে চাওয়া অরুণ তার এই সাফল্যের যাত্রায় সবসময় পাশে রাখতে চায় তার সেই প্রিয় ওস্তাদ মেহেরুন আন্নাকে।

সর্বশেষ