১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুলকে বিয়ে করবেন কঙ্গনা?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হচ্ছে— রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তবে কঙ্গনা তাকে পরদিনই বিয়ে করবেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গুজবের সূত্রপাত

বিনোদনভিত্তিক মাধ্যম ‘বলিউড লাইফ’-এর বরাত দিয়ে এই তথ্যটি ভাইরাল হয়। এতে বলা হয়, কঙ্গনা এমন একটি বিতর্কিত মন্তব্য করেছেন যা রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে শোরগোল ফেলে দেয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়; কেউ কেউ এটিকে রসিকতা হিসেবে নিলেও অনেকে একে রাজনৈতিক কৌশল হিসেবে মন্তব্য করেন।

কঙ্গনার কড়া জবাব

বিষয়টি নজরে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভাইরাল পোস্টটি শেয়ার করে তিনি একে ‘জঘন্য ভুয়া খবর’ বলে অভিহিত করেন।

কঙ্গনা লিখেন, “কী জঘন্য এই ভুয়া খবরটা। রাজনীতিতেও নারীদের কোনো মর্যাদা নেই। যারা এই ভুয়া খবর ছড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত।”

অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি এই ধরনের কোনো মন্তব্য কখনোই করেননি এবং পুরো বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।


সর্বশেষ