১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

৫ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও ভোগান্তিহীন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

যাত্রার অগ্রিম টিকিটের সূচি: ঘোষিত সূচি অনুযায়ী, যাত্রীরা ঘরে বসেই নিচের তারিখগুলোতে টিকিট সংগ্রহ করতে পারবেন:

  • ১৩ মে: পাওয়া যাবে ২৩ মে’র টিকিট।
  • ১৪ মে: পাওয়া যাবে ২৪ মে’র টিকিট।
  • ১৫ মে: পাওয়া যাবে ২৫ মে’র টিকিট।
  • ১৬ মে: পাওয়া যাবে ২৬ মে’র টিকিট।
  • ১৭ মে: পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।

ফিরতি যাত্রার টিকিটের সূচি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি টিকিট বিক্রির সূচি নিম্নরূপ:

  • ২১ মে: পাওয়া যাবে ৩১ মে’র টিকিট।
  • ২২ মে: পাওয়া যাবে ১ জুনের টিকিট।
  • ২৩ মে: পাওয়া যাবে ২ জুনের টিকিট।
  • ২৪ মে: পাওয়া যাবে ৩ জুনের টিকিট।
  • ২৫ মে: পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

টিকিট কেনার নিয়ম ও শর্তাবলি: রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে মনে রাখতে হবে, এই অগ্রিম টিকিটগুলো ফেরতযোগ্য নয়।

স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা: টিকিট বঞ্চিত যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী টিকিট ইস্যু করা হবে।

সর্বশেষ