একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম,

২৫ জুন ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন মূল্য তালিকা:

নিচে বিভিন্ন ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দামের তালিকা দেওয়া হলো:

স্বর্ণের ধরণ (ক্যারেট)প্রতি ভরির নতুন দাম (ভ্যাটসহ)
২২ ক্যারেট২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
২১ ক্যারেট২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
১৮ ক্যারেট১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
সনাতন পদ্ধতি১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

সর্বশেষ