দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবার চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

২৫ জুন ২০২৬

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাইকমিশনার জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল ভিসাও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট—এই পাঁচটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ভবিষ্যতে আরও ভিসা সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

এছাড়া মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা চালুর কথাও জানিয়েছেন তিনি। এর ফলে ভিসা প্রক্রিয়া আরও সহজ ও সেবাবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, একই দিনে ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে, যা কূটনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ