ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বড় রদবদল করা হয়েছে। ডিএমপির উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার গুরুত্বপূর্ণ সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থল নিচে দেওয়া হলো:
উপকমিশনার (ডিসি) পদে বদলি:
- মোহাম্মদ রাকিব খাঁন: ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স আ্যনালাইসিস বিভাগের উপকমিশনার থেকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি।
অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদে বদলি:
- এস এম মিজানুর রহমান: মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার থেকে ডিএমপির আইসিটি বিভাগে বদলি।
- মো. আল আমিন হোসাইনকে: গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার থেকে ডিবি রমনা জোনে বদলি।
- আবু সাঈদ: লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার থেকে মোহাম্মদপুর জোনে বদলি।
- এস এ এম ফজল-ই-খুদা: মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার থেকে ডিবি পল্লবী জোনে বদলি।
- মো. সাজ্জাদ হোসেন: ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার থেকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশনে বদলি।
সহকারী কমিশনার (এসি) পদে বদলি:
- জান্নাতুল ফেরদৌস: ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে ডিএমপির এইচআরডি বিভাগের ট্রেনিংয়ে বদলি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং দাপ্তরিক কাজের গতিশীলতা বাড়াতে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।



