দেশে স্বর্ণের বাজারে ফের পতন

২৮ জুলাই ২০২৬

মূল্য বৃদ্ধির মাত্র একদিন পরই দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাজুস চেয়ারম্যান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের নতুন দাম:

  • ২২ ক্যারেট: প্রতি ভরিতে ২,২১৬ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)।
  • ২১ ক্যারেট: প্রতি ভরিতে ২,১০০ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরিতে ১,৭৫০ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরিতে ১,৪৫৮ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে, সোমবার (২৭ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সাথে ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮২, ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৯,৪৭৪ টাকা করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪৬ বার বাড়ানো হয়েছে, ৪৯ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি পায় এবং ২৯ বার কমানো হয়েছিল।

সর্বশেষ