আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হলেও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তেলের বাজার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দাম কমলো কতটা?
প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দুই মূল বেঞ্চমার্কেই ব্যারেলপ্রতি তেলের দাম নিম্নমুখী ছিল:
- ব্রেন্ট ক্রুড: ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে সর্বশেষ ৮৮ ডলারে নেমে এসেছে।
- ডব্লিউটিআই (যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট): ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২ দশমিক ০৯ ডলারে।
পুরো মাসের চিত্রে দাম বৃদ্ধির শঙ্কা
দৈনিক হিসেবে শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমলেও, পুরো মাসের হিসেবে কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মাসিক সার্বিক হিসাব অনুযায়ী ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই মাসশেষে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ার ঝুঁকিতে রয়েছে।



