ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সংস্থাটির একটি বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে যে অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় হামলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে এই সম্ভাব্য হামলার সঠিক সময় স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির মৃত্যুর খবর নিশ্চিত করার পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনেয়ি নিহত হয়েছেন। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ও চরম উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।



