সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম ঘোষণা

৩১ আগস্ট ২০২৬

সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে নতুন দর ঘোষণা করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত খুচরা মূল্যেই বিক্রি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে প্রতি লিটার:

  • ডিজেল: ১১৫ টাকা
  • কেরোসিন: ১৩৫ টাকা
  • অকটেন: ১৪৫ টাকা
  • পেট্রল: ১৪০ টাকা

দর অপরিবর্তিত থাকায় সেপ্টেম্বর মাসেও গ্রাহকদের একই মূল্যে এসব জ্বালানি তেল ক্রয় করতে হবে।

সর্বশেষ