অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

২৪ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় আগস্ট মাসে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হলেও একই সময়ে কাজের সন্ধানে শ্রমবাজারে নতুন মানুষের অংশগ্রহণ বাড়ায় বেকারত্বের হার বেড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর (এবিএস) সরকারি তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে দেশটিতে মোট কর্মসংস্থান বেড়েছে ৩৯ হাজার ৫০০টি, যেখানে বাজারের পূর্বাভাস ছিল ২০ হাজার। তবে মোট কর্মসংস্থান বাড়লেও পূর্ণকালীন (ফুল-টাইম) চাকরি কমেছে ৬ হাজার ৩০০টি। অন্যদিকে, আগস্ট মাসে বেকারত্বের হার বেড়ে ৪.৬ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০২১ সালের শেষ দিকের পর দেশটিতে সর্বোচ্চ।

কর্মসংস্থান বৃদ্ধি সত্ত্বেও বেকারত্ব বাড়ার ব্যাখ্যায় পরিসংখ্যান ব্যুরোর শ্রম পরিসংখ্যান বিভাগের প্রধান শন ক্রিক জানান, আগে যারা শ্রমবাজারের বাইরে ছিলেন, আগস্টে তেমন অনেক মানুষ নতুন করে কাজের সন্ধানে নেমেছেন। শ্রমশক্তিতে নতুনদের এই অংশগ্রহণের হার বেড়ে ৬৭.১ শতাংশে পৌঁছানোতেই মূলত তালিকাভুক্ত বেকারের সংখ্যা বেড়েছে।

সুদের হার ৪.৬ শতাংশে ওঠার জোরালো সম্ভাবনা অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, শ্রমবাজার কিছুটা শিথিল হলেও সামগ্রিকভাবে এখনও শক্ত অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মিশেল বুলক জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বেকারত্বের হার ৪.৫ থেকে ৫ শতাংশের মধ্যে থাকা সহায়তায় আসতে পারে।

বর্তমানে দেশটিতে মূল মূল্যস্ফীতির হার ৩.৬ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ থেকে ৩ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এ বছর ইতোমধ্যে তিন দফায় সুদের হার বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের ৯৫ শতাংশেরই ধারণা, মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি বিবেচনা করে আগামী সপ্তাহে চতুর্থ দফায় সুদের হার আরও বাড়িয়ে ৪.৬ শতাংশ করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

কমল অস্ট্রেলীয় ডলারের দর শ্রমবাজারের এই মিশ্র চিত্র ও সুদের হার বৃদ্ধির পূর্বাভাসের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে অস্ট্রেলীয় ডলারের দর। বৃহস্পতিবার শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ অস্ট্রেলীয় ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭০২৬ মার্কিন ডলারে, যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্নে।

সর্বশেষ