রবিবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসছে রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স এখনো বাংলাদেশে না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন,
‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন,
‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

সর্বশেষ