৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

২৭ জানুয়ারি ২০২৬

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস থেকে বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করে যৌথ বাহিনী। সোমবার সকাল ১১টার দিকে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর একটি চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন জামায়াত কর্মী সেলিম রেজা শাহারুল ইসলাম এবং চালক ইজারুল হক। তল্লাশিতে মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডেবল স্টিক একটি ইলেকট্রিক শকার চারটি ওয়াকিটকি একটি মাল্টি টুল একটি প্লাস একটি ধারালো চাইনিজ কুড়াল একটি ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়। মেহেরপুরে জামায়াতের একটি নির্বাচনী জনসভাকে ঘিরে সেনাবাহিনী এই তল্লাশি চালাচ্ছিল। পরে সদর থানা পুলিশ আটক ব্যক্তিদের হেফাজতে নেয় এবং সরঞ্জামসহ গাড়িটি জব্দ করে। তবে পরবর্তীতে থানায় নিয়ে যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। মেহেরপুর সদর থানার এসআই বিএম রানা জানান প্রাথমিক যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় গাড়িতে থাকা সরঞ্জামগুলো আত্মরক্ষামূলক ছিল এবং সেগুলো অস্ত্র হিসেবে বিবেচিত না হওয়ায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬