সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেন। এর আগে সাদ্দাম জেলে থাকাকালীন তার স্ত্রী ৯ মাসের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন বলে জানায় তার পরিবার। এই মর্মান্তিক ঘটনার পর স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলেও তা না পাওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে জেল গেটেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন সাদ্দাম। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতেই আদালত তাকে জামিন প্রদানের সিদ্ধান্ত নেয়।



