সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

৩১ আগস্ট ২০২৬

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর (পে স্কেল) সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হচ্ছে। নতুন এই প্রস্তাবে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

অনুমোদন পাওয়ার পর আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামো সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামোর যাবতীয় বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, এখন কেবল মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানান। তারও আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম বেতন কমিশন গঠনের তথ্য জানিয়ে বলেছিলেন, কমিশনের সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবিত এই বেতন কাঠামো অনুমোদিত হয়ে কার্যকর হলে সরকারি কর্মচারীদের মোট বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

সর্বশেষ