২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটের জন্য অতো ক্যাম্পেইন হচ্ছে না : আন্দালিব রহমান পার্থ

২৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন যে গণভোটের জন্য পর্যাপ্ত ক্যাম্পেইন হচ্ছে না। সোমবার রাতে ভোলা জেলা শহরে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পার্থ জানান তিনি ব্যক্তিগতভাবে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদকে সম্মান করেন এবং গণভোটের পক্ষে আছেন কিন্তু সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মাঠে তেমন প্রচারণা দেখছেন না। নির্বাচনী প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন এখানে বিএনপি তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সবাই মিলে ভোলাকে এক রাখার জন্য কাজ করছেন। নির্বাচিত হলে ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ ও গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনসহ ভোলার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ