৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত হওয়ার দাবি আইএসপিআরের

৩১ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে ৪১ জন ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয় নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট দাবি করা সংগঠন ‘ফিতনা আল খারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি বেলুচিস্তানের হরনাই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জন এবং পাঞ্জগুর জেলায় আরও ১১ জন সন্ত্রাসী নিহত হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক এবং গত ডিসেম্বরে পাঞ্জগুরে এক ব্যাংক ডাকাতির লুটের টাকাও পাওয়া গেছে। আইএসপিআর জানিয়েছে এলাকায় আর কোনো সন্ত্রাসী আছে কি না তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এই অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। উল্লেখ্য গত বছর পাকিস্তানে রেকর্ড সংখ্যক গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানো হয়েছে এবং আইএপিআরের দাবি অনুযায়ী অধিকাংশ সন্ত্রাসী হামলায় আফগান ও বিদেশি যোগসূত্র রয়েছে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬