১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থানের আহ্বান নাহিদের

১২ ফেব্রুয়ারি ২০২৬

পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খলভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খলভাবে অবস্থান করুন। আপনার উপস্থিতিই স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি।

ধৈর্য ধরুন, সতর্ক থাকুন, এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকুন।’

সর্বশেষ