১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জোটসঙ্গী ও টেকনোক্র্যাট মিলিয়ে নতুন সরকারের ৪২ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভা

১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা ৪২ সদস্যের হতে পারে বলে জানা গেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে থাকা দলটির এই সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদের মতো বর্ষীয়ান নেতাদের নাম রয়েছে। সূত্রমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগাযোগ মন্ত্রণালয় আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং সালাহউদ্দিন আহমেদ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলন এবং জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম আলোচনায় আছে। এছাড়া মেজর হাফিজ উদ্দিন আহম্মদ পানিসম্পদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভায় আরও ঠাঁই পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ড. আব্দুল মঈন খান এবং ওয়াদুদ ভূইয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ ছাড়াও আলোচনায় আছেন ব্যারিস্টার কায়সার কামাল ফজলুর রহমান শহীদ উদ্দীন চৌধুরী শামা ওবায়েদ আসাদুল হাবীব দুলু রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রকিবুল ইসলাম বকুল। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ইসমাঈল জবিউল্লাহ হুমায়ূন কবীর জিয়া হায়দার ও আমিনুল হকের নাম শোনা যাচ্ছে। এছাড়া বিএনপির রুহুল কবীর রিজভী ও হাবীব উন নবী খান সোহেলও আলোচনায় রয়েছেন। জোটসঙ্গী হিসেবে আন্দালিব রহমান পার্থ জোনায়েদ সাকি নুরুল হক নুর ও ববি হাজ্জাজ মন্ত্রিসভায় থাকতে পারেন। তারেক রহমান তালিকা চূড়ান্ত করার পর বঙ্গভবন থেকে শপথের ডাক এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ