১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

১৭ ফেব্রুয়ারি ২০২৬

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। নতুন এই মন্ত্রিসভায় প্রবীণ ও নবীনের সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভার দপ্তর বণ্টনের একটি খসড়া তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে।

বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রীদের তালিকা ও দপ্তর:

নামমন্ত্রণালয়
মির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
আমীর খসরু মাহমুদ চৌধুরীঅর্থ মন্ত্রণালয়
সালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)পররাষ্ট্র মন্ত্রণালয়
ইকবাল হাসান মাহমুদ টুকুবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ড. এ জেড এম জাহিদ হোসেননারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
আবদুল আউয়াল মিন্টুপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
মো. আসাদুজ্জামানআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আ ন ম এহসানুল হক মিলনশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
জহির উদ্দিন স্বপনতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিপানি সম্পদ মন্ত্রণালয়
আরিফুল হক চৌধুরীশ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
শেখ রবিউল আলমসড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
খন্দকার আবদুল মুক্তাদিরবাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদধর্ম বিষয়ক মন্ত্রণালয়
মিজানুর রহমান মিনুভূমি মন্ত্রণালয়
আফরোজা খানম রিতাবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
নিতাই রায় চৌধুরীসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ফকির মাহবুব আনাম স্বপনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
জাকারিয়া তাহের সুমনগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
আসাদুল হাবীব দুলুদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
দীপেন দেওয়ানপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীদের সম্ভাব্য দায়িত্ব:

প্রতিমন্ত্রীদের মধ্যে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে বলে জোর আলোচনা রয়েছে। এছাড়া ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক), শামা ওবায়েদ (পররাষ্ট্র), জোনায়েদ সাকি ও ববি হাজ্জাজও গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

সর্বশেষ