২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান?

২৭ ফেব্রুয়ারি ২০২৬

সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অপারেশন গজব লিল হক নামে শুক্রবার ভোররাত থেকে এই অভিযান শুরু হয়। গজব লিল হক শব্দের অর্থ হলো ন্যায়ের প্রতিশোধ বা ন্যায়ের ক্রোধ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই অভিযানকে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানের দাবি সীমান্তের ওপার থেকে উসকানিমূলক গোলাগুলির জবাব দিতেই এই বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছে।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আফগান তালেবান খাইবার পাখতুনখোয়ার চিত্রাল খাইবার মোহমান্দ কুররম ও বাজাউর সেক্টরে গুলি চালালে তার প্রেক্ষিতেই এই অপারেশন শুরু করা হয়। এরই মধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। অভিযানে এখন পর্যন্ত পাকিস্তানের ২ নিরাপত্তাকর্মী এবং ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। দুই দেশের এমন উত্তেজনার প্রেক্ষাপটে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

সর্বশেষ