ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দার প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তাঁর পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল। রাকিবুল নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামদেবপুর গ্রামে তাঁর বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়। একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন এই ছাত্রলীগ নেতা।
বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন তাঁকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেয়। পুলিশি পাহারায় রাকিবুল জানাজায় অংশ নিতে বাড়ি এলে স্বজনদের আহাজারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার সময় তাঁর পায়ে ডান্ডাবেড়ি থাকলেও হাতে হ্যান্ডকাফ ছিল না। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান যে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল এবং বিধি মোতাবেক পুলিশ যে অবস্থায় কারাগার থেকে আসামিকে বুঝে পায় ঠিক সেই অবস্থায় ফেরত দিতে হয়



