২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পাল্টা হামলার হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প ঘোষণা করেছেন যে যদি ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর কোনো ধরনের আক্রমণ চালায় তবে তিনি তাদের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করবেন। তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে ইরান যদি জোরালো হামলার পথে হাঁটে তবে ওয়াশিংটন এমন এক পাল্টা আঘাত করবে যা আগে কখনো বিশ্ব দেখেনি।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্পের এই কড়া প্রতিক্রিয়া এলো। আইআরজিসি জানিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই দখলকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু হবে। এর প্রেক্ষিতেই ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন যে তাদের এমন পদক্ষেপ নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।

সর্বশেষ