২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ২৮ এপ্রিল

২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
  • পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)।
  • পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ।
  • আবেদনের সময়সীমা: ২৮ এপ্রিল ২০২৬ থেকে ২৭ মে ২০২৬ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (বা সমমান) থাকতে হবে।
  • প্রযুক্তিগত দক্ষতা: প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
  • জাতীয়তা ও বৈবাহিক অবস্থা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা:

  • পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩৪ ইঞ্চি।
  • নারী: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
  • দৃষ্টিশক্তি: উভয় প্রার্থীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বয়সসীমা (১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী):

  • সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২২ বছর।
  • পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর।
  • মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত শর্তাবলি এবং প্রক্রিয়া জানতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ: ২৭ মে, ২০২৬।

সর্বশেষ

২৪ এপ্রিল ২০২৬
২৪ এপ্রিল ২০২৬