৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) রুলস অব বিজনেসের ক্ষমতাবলে দপ্তরগুলো বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে দপ্তর ভাগ করে দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

দপ্তর পুনর্বণ্টন পেলেন যারা: ১. মো. শরীফুল আলম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ২. সুলতান সালাউদ্দিন টুকু: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ৩. হাবিবুর রশিদ: রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ৪. মো. রাজিব আহসান: নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ। ৫. মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: পরিকল্পনা মন্ত্রণালয়। ৬. ফারজানা শারমীন: সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৭. মো. নুরুল হক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ৮. ববি হাজ্জাজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ