১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঙালি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

১৭ মার্চ ২০২৬

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সুসংগঠিত করেন, যার চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বিশেষ করে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে মুক্তির লড়াইয়ে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল।

উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই দিনটি রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হতো এবং সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি ও বাণী প্রদান করা হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বর্তমানে এই দিবসটির রাষ্ট্রীয় পালনের ধারায় পরিবর্তন এসেছে।

সর্বশেষ