বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি-পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
কার বদলি কোথায়
- মোহাম্মদ ওসমান গণি: অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি থেকে কমান্ড্যান্ট, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)।
- মোহাম্মদ মহিউল ইসলাম: উপপুলিশ কমিশনার, জিএমপি থেকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি।
- মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ: উপ-কমিশনার, জিএমপি থেকে উপ-কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।
- মোনালিসা বেগম: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে পদায়ন পিটিসি, রংপুর।
- শাহরিয়ার বিন সালেহ: পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ থেকে পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ।
- মেরিনা আক্তার: উপপুলিশ কমিশনার, কেএমপি থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
- মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী: পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা থেকে পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি।
- মো. মাহমুদুর রহমান: ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
- টি এম মোশাররফ হোসেন: পুলিশ সুপার, সিআইডি থেকে উপ-কমিশনার, গাজীপুর মহানগর পুলিশ।
- মো. মিজানুর রহমান: অতিরিক্ত ডিআইজি, টিডিএস, ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজি, পিটিসি, রংপুর।
- শেখ শরীফুল ইসলাম: উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে কমান্ড্যান্ট, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।
- মোহাম্মদ নজরুল ইসলাম: পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি থেকে কমান্ড্যান্ট, নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।
- মো. হুমায়ুন কবির: পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর (বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত) থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
- মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), খুলনা মহানগর পুলিশ।
- মো. আশ্রাফুজ্জামান: পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ থেকে উপ-কমিশনার, খুলনা মহানগর পুলিশ।
- কবীর আহম্মেদ: উপ-কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে উপ-কমিশনার, খুলনা মহানগর পুলিশ।
- মো. জাহিদুল ইসলাম: বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি, ঢাকা থেকে কমান্ড্যান্ট, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।



