প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মনে করেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। সোমবার রাত সোয়া নয়টায় জাতির উদ্দেশে বিটিভিতে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রত্যাশা করেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে এই সনদ বাস্তবায়ন হবে।
একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের ছোট-বড় ভালো-মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না বলে তিনি মনে করেন। এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি বিশ্বাস করেন এই সনদের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।



