ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে লম্বা ছুটির এক সুবর্ণ সুযোগ। এপ্রিল মাসে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিন কর্মব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগ পাবেন তারা।
যেভাবে মিলবে ৫ দিনের ছুটি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এরপরের দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) কোনো সরকারি ছুটি নেই। তবে কেউ যদি এই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তার সাথে যুক্ত হবে পরের দুই দিনের (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে অনায়াসেই টানা ৫ দিনের একটি লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
ছুটির সমীকরণ একনজরে: * ১৪ এপ্রিল (মঙ্গলবার): পহেলা বৈশাখ (সরকারি ছুটি)
- ১৫ ও ১৬ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার): অফিস খোলা (ম্যানেজ করলে ছুটি)
- ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার): সাপ্তাহিক ছুটি
টানা ছুটির আমেজে দেশ এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকুরেরা। সেই ছুটির আমেজ শেষ হতে না হতেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হয়েছে আরও ৩ দিনের ছুটি (২৬-২৮ মার্চ)। এর মধ্যেই এপ্রিলের এই নতুন ছুটির সুযোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি আনন্দ জোগাচ্ছে।
বিশেষ করে যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যেতে পারেননি বা পরিবারের সাথে আরও কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এপ্রিলের এই সম্ভাব্য ছুটি বড় একটি সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।



