৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‌‘এবার দুই থেকে তিন হতে চলেছি’, বিয়ের দেড় মাসের মাথায় ঘোষণা রাশমিকার! শুভেচ্ছা অনুরাগীদের

৪ এপ্রিল ২০২৬

বিয়ের দেড় মাস না পেরোতেই চমক দিলেন রাশমিকা মান্দানা। ‘এবার দুই থেকে তিন’—এই ঘোষণার পরই নেটদুনিয়ায় তাঁর জন্য বইতে শুরু করে শুভেচ্ছার ঢল।

স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের সঙ্গে ‘হানিমুন’-এর বদলে ‘বাডিমুন’ সেরে ফিরে এসেই এমন বার্তা দেন তিনি।

রাশমিকার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তাঁর ও বিজয়ের সঙ্গে রয়েছে সূর্যমুখী ফুলের একটি অ্যানিমেশন চরিত্র—‘রু’। কয়েক মাস আগে ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা প্ল্যাটফর্ম চালু করেন তিনি, যেখানে ‘রু’-কে ঘিরে অ্যানিমেটেড কনটেন্ট তৈরি হচ্ছে, জনপ্রিয় সংস্থা Terribly Tiny Tales-এর সহযোগিতায়।

এই উদ্যোগটি মূলত রাশমিকার ব্যক্তিত্ব ও ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি। এবার সেই জগতে যুক্ত হয়েছেন বিজয়ও—অর্থাৎ, ‘দুই থেকে তিন’ হওয়ার ইঙ্গিত সেখানেই।

তবে অনেক অনুরাগী প্রথমে ভেবেছিলেন, হয়তো ব্যক্তিগত জীবনের নতুন সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। কেউ কেউ আগেভাগেই মা হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু যাঁরা রাশমিকাকে নিয়মিত অনুসরণ করেন, তাঁরা জানেন—এটি ভিন্ন ইঙ্গিত বহন করছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন রাশমিকা ও বিজয়। পরে হায়দরাবাদে অনুষ্ঠিত হয় তাঁদের প্রীতিভোজ। বর্তমানে ব্যক্তিগত সময় উপভোগের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত এই তারকা জুটি।

সর্বশেষ