২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল ২০২৬

বগুড়াসহ দেশের ৭টি জেলায় ই-বেইলবন্ড (e-Bail Bond) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আধুনিক বিচারিক সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন মতাবলম্বীদের বিনাবিচারে শাস্তি ও আইনের শাসনের অপব্যবহার করে নির্যাতন করা হয়েছে। তাঁর সরকার কেবল আইনের শাসন নয়, বরং দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি আদালতে এই ই-বেইলবন্ড সিস্টেম চালু করা হবে, যার ফলে বিচারকাজ দ্রুত সম্পন্ন হবে এবং বিচারপ্রার্থীরা অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে একটি বৈষম্যহীন বিচারব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি এমন এক বিচারব্যবস্থা চালু করবে যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই আইনের দৃষ্টিতে সমান অধিকার পাবেন।” এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।

সর্বশেষ