ঢাকা শহরের ১১টি নির্দিষ্ট ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ এপ্রিল থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকদের এই অ্যাপের মাধ্যমেই জ্বালানি সংগ্রহ করতে হবে। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস লাগবে: মতিঝিল শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরা এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কম্পানী, মিরপুর ইব্রাহিমপুরের মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, গাবতলীর মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরা সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-২ এর স্যাম এসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।



