চাকরি দিচ্ছে এসিআই, আবেদনের সময় শেষ ১০ জুলাই

২৮ জুন ২০২৬

চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য সুখবর! দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এসিআই পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডিজিটাল মার্কেটিং প্লানার’ পদে যোগ্য কর্মী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ইতিমধ্যেই গত ২৪ জুন থেকে পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

পদের নাম ও যোগ্যতা

  • পদের নাম: ডিজিটাল মার্কেটিং প্লানার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা ও ক্যাম্পেইন ব্যবস্থাপনায় জোরালো দক্ষতা থাকতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির বিবরণ ও সুযোগ-সুবিধা

  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: নিয়োগ পাওয়ার পর প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এসিআই পিএলসি-এর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬

সর্বশেষ